-6.5 C
New York
January 27, 2026
Ajker Kashiani

নির্বাচন পর্যবেক্ষণে শতভাগ সতর্ক প্রশাসন: জেলা প্রশাসক আরিফ-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক:- নির্বাচন পর্যবেক্ষণের কাজ চলমান রয়েছে এবং প্রশাসন শতভাগ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একযোগে কাজ করা হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (১২ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বনগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখেন।

ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, গোপালগঞ্জ সদর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম পিএসসি, জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম, এসপি সার্কেল (মুকসুদপুর) নাফিজুর রহমান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর ক্যাম্প কমান্ডার মেজর মোনতাছির মামুন গৌরব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরো খবর

আলফাডাঙ্গায় সাইফুল সরদার হত্যাকাণ্ড: মামলার নামে নিরীহ মানুষ হয়রানির অভিযোগ

admin

কারাবন্দী বাবাকে বিজয়ী করতে গোপালগঞ্জ-১ এ মাঠে এসএসসি পরীক্ষার্থী ছেলে

admin

অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, দলীয়ভাবে তা ক্ষমা করে দিয়েছি: জামায়াত আমির

admin