পারুলিয়া

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে বিভিন্ন স্থানে আয়োজন করা হচ্ছে নানা কর্মসূচি ও প্রীতি ম্যাচ। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচ।

রোববার (৩১ মে) উপজেলার পারুলিয়া দক্ষিণপাড়া স্কুল মাঠে আয়োজিত এ ম্যাচ দেখতে দুপুর থেকেই মাঠে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী। প্রিয় দলের পতাকা হাতে ও জার্সি গায়ে মাঠে হাজির হন সমর্থকেরা। দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ।

আগামী ১১ জুন উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে আয়োজিত এই প্রীতি ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল।

তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা সমর্থক দল ৩-০ গোলের ব্যবধানে ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করে দর্শকদের উচ্ছ্বাসে ভাসায়।

খেলা শেষে দুই দলের সমর্থকেরাই আসন্ন বিশ্বকাপে নিজেদের প্রিয় দলের সাফল্য কামনা করেন। পাশাপাশি এমন আয়োজনকে স্বাগত জানিয়ে তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজক মফিজুর রহমান বলেন, ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দেওয়া এবং তরুণ সমাজকে মাঠমুখী করতেই আমাদের এই আয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি পেশা হিসেবেও গ্রহণ করা সম্ভব। তিনি তরুণ ও যুবকদের খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

ফুটবল বিশ্বকাপ শুধু দেশ নয়, থেকে গ্রামে ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে দেশের ফুটবলের প্রসার ঘটবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ফুটবলপ্রেমীরা।

admin

Share
Published by
admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

5 hours ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

2 weeks ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

4 months ago