ওড়াকান্দি Archives - Ajker Kashiani

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড
গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান মিয়া ওরফে রাসেল (৩৪) এবং তার দুই সহযোগীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার গোপালগঞ্জের যুগ্ম জেলা জজ ও সহকারী দায়রা জজ ২য় আদালতের বিচারক ইয়াসিন আরাফাত জিআর-৩৪৬/২৩ মামলায় এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন এসএম সাজিদ ইয়াসিন ওরফে ইয়াসিন শেখ এবং আব্দুল্লাহ শেখ ওরফে আব্দুল্লাহ।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ মার্চ কাশিয়ানী থানায় দায়ের করা মামলা নং-১১(৩) ২০২৩-এ দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩৮৫/৩৪১/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ আলম সেলিম ও অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকী। রায় ঘোষণার পর কাশিয়ানী এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে স্থানীয়দের মিষ্টি বিতরণ ও উল্লাস করতে দেখা গেছে।

এর আগে আসামি রাসেলের বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট কার্যকর করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ২০২৪ সালের নভেম্বর মাসে একটি হত্যা মামলায় গ্রেফতার হলেও পরে জামিনে মুক্ত হয়ে পুনরায় এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাসেল বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপালগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটে সন্ত্রাসী হিসেবেও তারা সক্রিয় বলে অভিযোগ রয়েছে।

মেহেদী হাসান রাসেল কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের মৃত বালা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এছাড়া আশুলিয়া থানার হত্যা মামলা, গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাসেল বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ ছিলেন তারা। আদালতের এই রায়ে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন তারা।

The post দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড appeared first on Ajker Kashiani.

এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠাতা দুর্জয়ের পিতার অষ্টম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামে এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা প্রাঙ্গণে কোম্পানিটির চেয়ারম্যান ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয়ের পিতা মরহুম আবুল বসার-বসন মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মিলাদ মাহফিল, দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ নানা পেশার মানুষ যোগ দেন। উপস্থিত ছিলেন চীনের একদল ব্যবসায়ীও।

বক্তারা বলেন, নিভৃত গ্রামাঞ্চলে বিশাল শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে অ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার উদ্যোগ, সাহস ও স্বপ্ন দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরা খাতুন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার সৌভাগ্য হয়েছে আমার শ্বশুর মরহুম বসন মিয়া ও শাশুড়ি লাইলি বেগমের সঙ্গে থাকতে পারা এবং তাঁদের সেবা করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ।

তিনি জানান, ৫ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে চীনের বিনিয়োগকারী ও প্রকৌশলীরা কারখানায় কাজ করছেন। পাশাপাশি ভারত ও নেপালের ব্যবসায়ীরাও যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

মনিরা খাতুন আরও বলেন, গ্রামবাসীর সহযোগিতা ছাড়া এই কারখানাটি সম্ভব হতো না। আপনারা দোয়া ও ভালোবাসা দিলে খুব অল্প সময়েই ৫ হাজার মানুষের কর্মসংস্থানের স্বপ্ন বাস্তবায়িত হবে।

তিনি আশা প্রকাশ করেন, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে এম,এস মেটাল ইন্ডাস্ট্রি একদিন গ্রামটিকে শহরে রূপান্তরিত করবে।

এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের সিইও লে. কর্নেল (অব.) এনামুল আরিফ সুমন বলেন, এম,এস মেটাল ইন্ডাস্ট্রি শতভাগ পরিবেশবান্ধব। শুধু বাংলাদেশ নয়, এশিয়ার সেরা কারখানা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি শ্রমিক-কর্মচারীদের প্রতি অ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয়ের আন্তরিকতা ও মানবিক আচরণেরও প্রশংসা করেন।

অনুষ্ঠানে মরহুম আবুল বসার-বসন মিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

The post এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠাতা দুর্জয়ের পিতার অষ্টম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা appeared first on Ajker Kashiani.

কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল মাজহার
ডেস্ক রিপোর্ট:- হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান ও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পূণ্যভূমি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন করেছেন যশোর সেনানিবাসের ২১ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ওড়াকান্দি ঠাকুর বাড়িতে পৌঁছে হরিমন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি মন্দির কমিটি ও ঠাকুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং খোঁজ-খবর নেন। এছাড়া পূজা উৎযাপনে কোনো ধরণের সমস্যা হলে তাৎক্ষনিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি।

পরিদর্শনকালে ১০ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাকসুদুল আলম, মেজর আকিকুর রহমান রুশাদ, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাসেদুজ্জামান, ওসি মো. শফিউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঠাকুর পরিবারের সদস্য সুব্রত ঠাকুর, রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

The post কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল মাজহার appeared first on Ajker Kashiani.

কাল থেকে ওড়াকান্দির স্নানোৎসব ও মেলা শুরু
নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দির  স্নানোৎসব ও ৫ দিনব্যাপী মহাবারুনী মেলা আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে।

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২শ’ ১৩তম জম্ম তীথি উপলক্ষে স্নানোৎসবে ও বারুনীর মেলা অনুষ্ঠিত হবে। এটি জেলার ১৭৫ বছরের ঐতিহ্যবাহী স্নানোৎসব ও বারুনীর মেলা। প্রতি বছরের ন্যায়  এ বছরও এ অনুষ্ঠানে লাখ লাখ পূণ্যার্থীর সমাগম ঘটবে।

স্নানোৎসবের দিনে র‌্যাবের একটি টিম, পুলিশ সদস্যসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা গ্রহণ করবে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (৬ এপ্রিল) ভোর ৫টা ২৮ মিনিটে  শ্রীধাম ওরাকান্দির গদিনসীন ঠাকুর ও মেলা উদযাপন পরিষদের সভাপতির নেতৃত্বে ঠাকুর পরিবারের সদস্যরা প্রথমে বারুনী সাগরে ও পরে কামনা সাগরে স্নান করে এ স্নানোৎসবের শুভ সূচনা করবেন। ধর্মীয় প্রর্থায় ওড়াকান্দির হরি মন্দির ও গুরু চাঁদ মন্দিরে পুরোহিতরা পূজা-অর্চনা শুরু করবেন। তারপর বিরামহীনভাবে শনিবার রাত পর্যন্ত চলতে থাকবে পূন্যার্থীদের স্নানের পালা। হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথির শুভ মুহুর্তে এ স্নান শুরু হয় আর চলে তিথি শেষ না হওয়া পর্যন্ত।

ওড়াকান্দির এ মিলন মেলায় লাখ লাখ মতুয়া ভক্তদের উৎসবে প্রাণবন্ত হয়ে উঠবে। কাশিয়ানী উপজেলার পূণ্য ভূমি শ্রীধান ওড়াকান্দি পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের লীলাক্ষেত্র ও মতুয়া সম্প্রদায়ের মহা তীর্থ হিসেবে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের কাছে এক পবিত্র স্থান হিসেবে পরিচিত।

বিগত দিনগুলোতে এ ঐতিহ্যবাহী জন্মোৎসব ও মেলায় রাষ্ট্র প্রধান, বিরোধীদলীয় নেতা , মন্ত্রী, এম.পি, বিভিন্ন ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণীর মানুষের পদচারণায় মুখরিত হয়েছে। এ তীর্থ স্থানটি এখন সকলের কাছে অতি পরিচিত। বিগত ২০২০ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীধাম ওড়াকান্দি সফর করেন।

দু’শ ১২ বছরের ঐতিহ্যকে ধারণ করে শ্রীধাম ওড়াকান্দি এখন মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে প্রাণাধিক। ঠাকুরের জন্ম ও মৃত্যু তিথিতে মহাবারুণীর দিনে ওড়াকান্দি শ্রীধামে ঐতিহ্যবাহী বিশাল জন্মোৎসব এবং মেলা বসে। মতুয়া ভক্তরা তাদের পূণ্য লাভের আশায় লাখ লাখ লোকে এ স্নানোৎসবে অংশ নেয়। পূণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এটি। পরিণত হয় মহামিলন মেলায়।

শনিবার উৎসব মুখর ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে হরিচাঁদ ঠাকুরের ২১২ তম বারুনীর স্নান ও মহাযোগ উৎসব।

নিপীড়িত ও অবহেলিত মানুষের মুক্তির দূত হিসেবে আধ্যাত্মিক পুরুষ পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর বাংলা ১২১৮ সালের ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথীর ব্রহ্ম মুহুর্তে মহা বারুনীর দিনে কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ৬৬ বছর বয়সেই ১২৮৪ সালে জন্মের একই দিনে তীরোধনে যান। এ পরম পুরুষ হরিচাঁদ ঠাকুরের জন্মের জন্য সাফলীডাঙ্গা গ্রাম হয়ে ওঠে ধন্য। এর পাশাপাশি পার্শ্ববর্তী গ্রাম ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের অলৌকিকত্ব ও লীলার জন্য বিখ্যাত হয়ে উঠে।

হরিচাঁদ ঠাকুরের বাল্য নাম হরি হলেও তাঁর একান্ত ভক্তরা হরিচাঁদ নামে ডাকতেন। পিতা যশোবন্ত ঠাকুরের পাঁচ পুত্রের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় পুত্র ।

লাখ লাখ মতুয়া ভক্তরা স্নান করে তারা তাদের মানতের পণ্য সামগ্রী, ধানের ছড়া, কিংবা টাকা-পয়সা মন্দিরে দিয়ে প্রণাম করে স্ব স্ব বাড়ীতে চলে যায়। অনেকে আবার এ উপলক্ষে আয়োজিত ৩ দিনের মেলায় অংশগ্রহণ করতে থেকে যান।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাসহ দূর দূরান্তের কমপক্ষে ২ ডজন জেলা বরিশাল, ভোলা,ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালি, বরগুনা, যশোর, নড়াইল, কুমিল্লা, চাঁদপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা,  ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঝিনাইদহ, মাগুরা প্রভৃতি জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ, আসামসহ নানা প্রান্ত থেকে পায়ে হেটে, বাসে চড়ে, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে করে ঢাক-ঢোল বাজাতে বাজাতে লাল নিশান উড়িয়ে আবাল-বৃদ্ধ বনিতা সকলেই হরিবোল হরিবোল ধ্বনিতে আকাশ প্রকম্পিত করে মিছিল সহকারে মতুয়া ভক্তরা ওড়াকান্দির হরি মন্দিরের সামনে হাজির হন।

ওড়াকান্দির স্নানোৎসবকে ঘিরে ৫ দিনের বারুনীর এ মেলায় ধর্মীয় আবহ যেমন তেমনি রয়েছে লোকজ ঐতিহ্য। গোপালগঞ্জের এ মেলা  গ্রাম বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে এলাকার সবশ্রেণির মানুষের সর্বজনীন এ মেলা। মেলায় লোকজ ঐতিহ্য বেত, বাঁশ, ব্রোঞ্জ, মৃৎ, কুটির শিল্পজাতসহ নানা দ্রব্য সামগ্রীর সমাবেশ ঘটে।

স্নানোৎসবে ভক্তদের স্নানের জন্য কামনা সাগর ও শান্তি সাগর নামে দুটি পুকুর রয়েছে। শ্রীধাম ওড়াকান্দিতে ছোটবড় ৫ টি মন্দির রয়েছে। এর মধ্যে  হরিচাঁদ মন্দির ও গুরু চাঁদ মন্দির প্রধান। অপর ৩ টি হচ্ছে চন্ডি মন্দির।

হরিচাঁদ ঠাকুরের ৬ষ্ঠ পুরুষ ও কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু বলেন, এ স্নানোৎসবে অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। স্নানোৎসব সফল করতে আমাদের পরিবারের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হযেছে। সুব্রত ঠাকুর আরো জানান, প্রায় পৌনে ২শ’ বছর আগে ওড়াকান্দিতে স্নানোৎসব ও বারুনীমেলার প্রচলন হয়। তারপর থেকে এ উৎসব চলে আসছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, স্নানোৎসবে পুলিশ সদস্যসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা গ্রহণ করেছে।

The post কাল থেকে ওড়াকান্দির স্নানোৎসব ও মেলা শুরু  appeared first on Ajker Kashiani.

তিলছড়া স্কুলের সভাপতি হলেন এ্যাড. মো. মাহাবুবুর রহমান
পরশ উজির:- ষষ্ঠবারের মতো গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড. মো. মাহাবুবুর রহমান।

শনিবার (১৬ মার্চ) সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অনুষ্ঠিত সভায় ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।

সভায় প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদ।

তিনি বলেন, ম্যানেজিং কমিটির ৯ সদস্য এ্যাড. মো. মাহবুবুর রহমানকে সমর্থন করেন। ৯ সদস্যের সর্বসম্মতিক্রমে সংবিধান অনুসারে এ্যাড. মো. মাহবুবুর রহমানকে সভাপতি ঘোষণা করা হয়।

সভাপতি এ্যাড. মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে নতুন এই ম্যানেজিং কমিটি আগামী দুই বছর তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পেল বলে জানান প্রিজাইডিং অফিসার শেখ বজলুর রশিদ।

পরে বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও সদস্যদের সংবর্ধনা দেয় শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

The post তিলছড়া স্কুলের সভাপতি হলেন এ্যাড. মো. মাহাবুবুর রহমান appeared first on Ajker Kashiani.