20.2 C
New York
June 1, 2026
Ajker Kashiani

কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০০ পিস ইয়াবাসহ সুমন লস্কার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সাফলিডাঙ্গা পশ্চিমপাড়া শাহাদাত শেখের ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন মুকসুদপুর উপজেলার উজানী দক্ষিণপাড়া গ্রামের মো. হাবিবুর রহমান লস্কারের ছেলে।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর আলম মিয়া জানান, সুমন লস্কার কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা গ্রামের শাহাদাত শেখের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন। সেখানে থেকেই মাদক ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুমন মাদক কেনা-বেচা করছেন। খবর পেয়ে অভিযান চালিয়ে সুমন লস্কারকে আটক করি। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো খবর

কাশিয়ানীতে ১০ টাকার লোভ দেখিয়ে শিশুকন্যাকে ‘ধর্ষণচেষ্টা’

admin

কাশিয়ানীতে বিএডিসির যুগ্ম পরিচালক ইকরামুলের দাপট!

admin

কাশিয়ানীতে বাস চাপায় ভ্যান চালক নিহত, আহত-১

admin