April 12, 2026
Ajker Kashiani

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মাহমুদপুর গ্রামে ভুক্তভোগী পরিবারের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিথি দাস। তিনি অভিযোগ করে বলেন, তার মামা প্রকাশ রায় ও প্রণয় রায়ের সঙ্গে একই গ্রামের নির্মল বাইন ও তার ভাইদের দীর্ঘদিন ধরে একটি পুকুর নিয়ে বিরোধ চলে আসছিল।

তিনি জানান, গত ১৩ মার্চ তার মামারা পুকুরে সেচ দিতে গেলে প্রতিপক্ষরা তাদের বাধা দেয় এবং গালিগালাজ করে। এক পর্যায়ে অভিযুক্তরা তাদের বাড়িতে এসে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

এ ঘটনায় কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি বলে দাবি করেন তিনি। বরং অভিযোগ করার পর থেকেই অভিযুক্তরা তাদেরকে বিভিন্নভাবে জীবননাশের হুমকি দিয়ে আসছে।

ভুক্তভোগী পরিবার জানায়, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জয় প্রকাশ রায়, প্রণয় রায়, প্রকাশ দাস, স্থানীয় ইউপি সদস্য অশিষ কুমার মিস্ত্রীসহ গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী।

এ সময় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো খবর

কাশিয়ানীতে ইউপি চেয়ারম্যান মিরাজ গ্রেফতার

admin