April 13, 2026
Ajker Kashiani

কাশিয়ানীতে ইউপি চেয়ারম্যান মিরাজ গ্রেফতার

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে করা মামলায় কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এতথ্য নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

এনামুল হক মিরাজ সদ্য সমাপ্ত মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

ওসি কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ও মাজড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছিল। সেই ঘটনায় সন্দেহভাজন আসামী হিসাবে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিরাজকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মিরাজকে আদালতের মাধ্যমে আজ সোমবার কারাগারে পাঠানো হয়েছে।

 

আরো খবর

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

admin