July 12, 2026
Ajker Kashiani

কাশিয়ানীতে বসুন্ধরা সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় মেসার্স জামিনুর ট্রেডার্সের ব্যবসাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেসার্স জামিনুর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জামিনুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের ফরিদপুর ডিভিশনের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এস এম আবু হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সততার সঙ্গে ব্যবসা পরিচালনা ও ন্যায়ের পথে চলাই সফলতার মূল চাবিকাঠি। তিনি আরও বলেন, বাজারে প্রচলিত অন্যান্য সিমেন্টের তুলনায় বসুন্ধরা সিমেন্ট গুণগত মানে শ্রেষ্ঠ এবং প্রতিষ্ঠানটি মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের ফরিদপুর অঞ্চলের জোনাল ম্যানেজার মো. মশিউর রহমান এবং ব্যবসায়ী মিজানুর রহমান রিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ এরিয়া ম্যানেজার মো. বদরুদ্দোজা, টেরিটরি ম্যানেজার বিপ্লব দেবনাথ, গোপালগঞ্জ সদর উপজেলার টেরিটরি ম্যানেজার মো. পারভেজ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হালখাতা অনুষ্ঠানে স্থানীয় রিটেইলার, ব্যবসায়ী ও ঠিকাদাররা অংশগ্রহণ করেন। এ সময় প্রায় ১০০ জন রিটেইলার ও ঠিকাদারকে পুরস্কার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আরো খবর

বাঁধার মুখে বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেলেন টিকটকার প্রিন্স মামুন 

admin

Microsoft Details Updates To The Bing Maps Web Control

admin

An Iconic Greek Island Just Got A Majorly Luxurious Upgrade

admin