আওয়ামী লীগের বিক্ষোভে হামলা, কারাগারে নেত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘আপত্তিকর ও কটূক্তিমূলক’ বক্তব্য প্রদানকারী বগুড়ার জাতীয়তাবাদী মহিলা দলনেত্রী সুরাইয়া জেরিন রনিকে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (১৭ জুলাই) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার তার আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ মে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, অশালীন কথা বলেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি। তার ওই বক্তব্যের প্রতিবাদে গত ২৯ মে বেলা ১২টার দিকে গাবতলী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বিএনপির সমর্থকরা মিছিলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।

এদিকে এ ঘটনায় গাবতলী উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়রসহ বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আওয়ামী লীগ নেতা আজিজার রহমান পাইকার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল সমাবেশে হামলার মামলায় মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে আজ রোববার দুপুরে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago