ইয়ামিনের পাশে দাঁড়ালো মধুমতি অক্সিজেন ব্যাংক কাশিয়ানী

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় আহত ইয়ামিন ফকিরের চিকিৎসা সহায়তার জন্য ১৫ হাজার টাকার অনুদান দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মধুমতি অক্সিজেন ব্যাংক কাশিয়ানী।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলার জলকারপাড়া গ্রামের বাড়ীতে গিয়ে ইয়ামিন ফকিরের মা রানু বেগমের হাতে এ টাকা তুলে দেয়া হয়। এসময় মধুমতি অক্সিজেন ব্যাংক কাশিয়ানীর সমন্বয়কারী পরশ উজির, স্বেচ্ছাসেবক শাহ মোহাম্মদ সাকিব, সাব্বির আহম্মেদ সাগর, রাজু মোল্যা, রনি শেখ, রমজান আলী উপস্থিত ছিলেন।

মধুমতি অক্সিজেন ব্যাংক কাশিয়ানীর সমন্বয়কারী পরশ উজির বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন মধুমতি অক্সিজেন ব্যাংক কাশিয়ানী করোনাকালীন সময় থেকে অক্সিজেন সরবারাহসহ বিভিন্ন সামাজিকমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সড়ক দূর্ঘটনায় আহত ইয়ামিন ফকিরের চিকিৎসা সহায়তার জন্য ১৫ হাজার টাকার অনুদান দেয়া হলো। আমাগীতে আমাদের কাজ চলামান থাকবে।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল ইজি বাইকে করে তরমুজ নিয়ে গোপালগঞ্জ থেকে কাশিয়ানী আসার পথে বাসের চাপায় আহত হন ইয়ামিন ফকির। তবে অর্থিক অভাবে তার চিকিৎসা বিলম্বিত হচ্ছিল।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago