আজকের কাশিয়ানী ডেস্ক।।
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৫ জুলাই) ভোর থেকে হাইওয়ে পুলিশের এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়ছেন ভাটিপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুনাঈম মোহাম্মদ মোফাজ্জল হক।
তিনি জানান, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের মোল্লারহাট টোলপ্লাজা হতে কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এবং ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে কালনা ঘাট পর্যন্ত ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসময় চোরাচালান, মাদক পাচার মহাসড়কে ছিনতাইকারী মলমপার্টি, চাঁদাবাজী ও সড়ক দুর্ঘটনাসহ যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ বিশেষ সতর্ক অবস্থানে থাকবে।
তিনি আরো জানান, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে হাইওয়ে পুলিশ গতকাল মঙ্গলবার সকাল থেকেই বিশেষ কার্যক্রম শুরু করেছে। মহাসড়কে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। থ্রি-হুইলারসহ ছোট যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রয়েছে। পাশাপাশি গতিসীমা অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতা শুরু হয়েছে। সড়কে হেলমেট ও কাগজপত্র বিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে রয়েছে একাধিক চেকপোস্টও। এছাড়াও তিনি গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সাথে মতবিনিময় সভা করেছেন। সেখানে তিনি গোপালগঞ্জ জেলা থেকে দূরপাল্লার পরিবহন ছাড়ার সময় সকল যাত্রীদের নাম ঠিকানা মোবাইল নাম্বারসহ ভিডিও চিত্র ধারন ও টিকিট বিহীন যাত্রী না উঠানো ও গাড়ি চালকদের বেপরোয়া গতিতে মহাসড়কে গাড়ি না চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…