বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন গোপালগঞ্জের ডিসি

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে গোপালগঞ্জের জেলা প্রশাসক শহিদা সুলতানার গাড়িতে ধাক্কা দিয়েছে একটি বাস।

শুক্রবার (২২ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ের শ্রীনগর দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা গাড়িতে থাকলেও তার কোনো ক্ষতি হয়নি। তবে গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক এস,আই জহিরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলেন জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা। রাত ৯টার দিকে দোগাছি এলাকায় পৌঁছালে একই লেনের চন্দ্রা পরিবহনের একটি বাস পেছন থেকে তার গাড়িতে ধাক্কা দেয়। এতে তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, জেলা প্রশাসকের দেহরক্ষীও গাড়িতে ছিলেন। তবে কেউ আহত হননি। আমরা ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছি। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনার কিছু সময় পরই জেলা প্রশাসক ঢাকার উদ্দেশ্য চলে গেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, হঠাৎ আমার গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। হালকা আঘাত পেয়েছি, তবে কোথাও কাটেনি। বলা যায় প্রাণে রক্ষা পেয়েছি। এখনো কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি। দুর্ঘটনার পর বাসটিকে হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago