এক মাসেও কোন আসামী গ্রেফতার হয়নি

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র দখল, এজেন্টদের বের করে জাল ভোট দেয়া, প্রিসাইডিং অফিসারকে মারধর ও জোর করে ব্যালট পেপারে স্বাক্ষর এবং দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার ২৮ দিন অতিবাহিত হলেও কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

তবে মামলার অভিযুক্ত সাবেক চেয়ারম্যান বিএম হারুন অর রশিদ পিনুকে মামলা থেকে বাঁচাতে নানা পরিকল্পনা ও উচ্চ মহল থেকে তদবির চলছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। 

গত ১৩ নভেম্বর প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সেলিম সরদার বাদী হয়ে সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান বিএম হারুন অর রশিদ পিনুসহ অজ্ঞাত ২২৫ জনকে আসামী করে কাশিয়ানী থানায় মামলাটি দায়ের করেন। 

এরআগে গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনের দিন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিএম হারুন অর রশিদ পিনুর নেতৃত্বে ২০০/২২৫ জন লোক লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে রাতইল ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তারা অন্যান্য প্রতীকের এজেন্টদের গালিগালাজ করে বুথ থেকে বের করে দেন। গালিগালাজ করতে নিষেধ ও বিষয়টি মোবাইল ফোনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্টদের অবগত করলে প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সেলিম সরদারকে মারধর করেন নৌকা প্রতীকের প্রার্থী বিএম হারুন অর রশিদ পিনু ও তার সমর্থকরা। এমনকি সহকারি প্রিসাইডিং অফিসার নাজমা নাঈমকে ভয়ভীতি দেখিয়ে জোর করে ব্যালট পেপারে স্বাক্ষর করিয়ে নৌকা প্রতীকে সীল দিয়ে ব্যালট বাক্সে ঢুকান তারা। এ সময় ভোটকেন্দ্রে দায়িত্বরত নুরুল আমিন, হেলাল ও সোলাইমান নামের তিনজন পুলিশ সদস্য এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে আহত করা হয়। সুষ্ঠু নির্বাচন কার্যক্রম ব্যাহত ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে বাঁধা প্রদান করা হয়। এ ঘটনায় দুদিন পর কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন ওই প্রিসাইডিং অফিসার।

এদিকে, মামলা দায়েরের ২৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার বাদী মো. সেলিম সরদার বলেন, ‘পুলিশ তাদের গতিতে কাজ করছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার দাবি করছি।’

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান এক মাসেও কোন আসামী গ্রেফতার করতে পারেননি স্বীকার করে বলেন, ‘মামলাটি চলমান ও তদন্তাধীন। একজনের নাম উল্লেখ করে মামলা, বাকিগুলো অজ্ঞাত। যাচাই-বাছাই করে তদন্ত চলছে। যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান ‘আজকের কাশিয়ানী’কে বলেন, ‘মামলার এজাহারে শুধুমাত্র একজনের নাম আছে। বাকীগুলো অজ্ঞাত। আমরা যতোটুকু জানি তিনি সম্ভবত উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে আছেন। বাকি অজ্ঞাতনামাদের ধরতে গেলে বিপদ, আপনিতো বুঝেন না ধরলেও বিপদ।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago