প্রতিনিধি কাশিয়ানী:- কলেজে ভর্তি হয়ে বাড়িতে ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে নছিমন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু হামজা (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হামজা ফুকরা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে। তিনি ডাচবাংলা ব্যাংক লিমিটেডের ঢাকার মতিঝিল শাখায় নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভাটিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ মো. আবু নাঈম জানান, হামজা কাশিয়ানীর এম.এ খালেক কলেজে উন্মুক্ত শাখায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে মোটরসাইকেলযোগে ফুকরা বাড়ির উদ্দেশ্যে ফিরতেছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু হামজা মারা যান।
তাৎক্ষনিক চালক ও নছিমন আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…