কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িঘর ভাঙচুর

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল মান্নান শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন। এসময় বেশকিছু বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হেমায়েত শেখ নামে একজনকে আটক করেছে।

আজ সোমবার (১৭ জুলাই) সকালে কাশিয়ানী উপজেলার খয়েরহাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল মান্নান শেখ উপজেলার খয়েরহাট গ্রামের মৃত নেছার উদ্দিন শেখের ছেলে।

ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, কাশিয়ানী উপজেলা সদরের খায়েরহাট গ্রামের দুই চাচাতো ভাই আব্দুল মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

গতকাল রবিবার (১৬ জুলাই) বিকালে খায়েরহাট ব্রীজের কাছে মান্নান গ্রুপের রঞ্জু শেখ ও হেমায়েত গ্রুপের রাসেল শেখের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এসময় উভয়ই দেখে নেয়ার হুমকি দেয়।

এরই জেরে আজ সোমবার (১৭ জুলাই) সকালে দু’পক্ষের লোকজন লাঠি সোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন আব্দুল মান্নান শেখকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে কাশিয়ানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ সংঘর্ষে উভয় পক্ষের আরো ১০জন আহত হন এবং বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। মারাত্মক আহত একজনকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা গ্রেপ্তার এড়াতে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানায় ওসি।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago