কাশিয়ানীতে আ’লীগের নবনির্বাচিত নেতাদের গণসংবর্ধনা

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও বেথুড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ও জেলা পরিষদের সদস্য এসএম কামাল সিকদার সেলিমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রামদিয়া শ্রীকৃষ্ণ শশিকমল বিদ্যাপীঠ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন।

বেথুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ক্ষীরোদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নীহার রঞ্জন বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সদস্য এস এম কামাল শিকদার সেলিম, রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কমল বিদ্যাপীঠের সভাপতি মো. বায়েজীদ আহমদ, বেথুড়ী ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান।

এসময়  উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

অনুষ্ঠান শুরুতে নবনির্বাচিত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ও জেলা পরিষদের সদস্য এসএম কামাল সিকদার সেলিমকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago