আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের লুলু সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী লুলু সিকদার ডাকাতির বিষয়ে সাংবাদিকদের বলেন, গভীর রাতে তাদের দুইতলা ভবনের নিচ তলার কলাবসিবল গেটের তালা ভেঙে মুখোশ পরিহিত পাঁচ ডাকাত তার বাড়িতে প্রবেশ করে সিসিটিভি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
এ সময় ডাকাতেরা পরিবারের চার সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে তাদের হাত, মুখ ও পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা নগদ প্রায় সাড়ে ১১ লাখ টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ও মালামাল লুট করে। প্রায় এক ঘন্টা ঘরের মধ্যে অবস্থান করে ঘরের ওয়ারড্রপ, আলমারী, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে পালিয়ে যায় ডাকাতরা।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের ধরতে চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…