কাশিয়ানীতে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

পরশ উজির :- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে আব্দুল জলিল সুপার মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি’র এটিএম ও সিআরএম বুথের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১২টায় জয়নগর বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটি উদ্বোধন করেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ফরিদপুর অঞ্চল প্রধান মো. হাফিজুর রহমান সরদার।

এ সময় জয়নগর ইয়ার আলী খান কলেজের অধ্যক্ষ ড. প্রণব কুমার রায়, ব্যাংকের কাশিয়ানী শাখা ব্যবস্থাপক মো. আবু তালেব মোল্লা, জয়নগর উপ-শাখা ব্যবস্থাপক মো. সোহেল আমিন, সমাজসেবক শাহজাহান মিয়া, ব্যবসায়ী বাদশা খান, মিন্টু খান, অলিভ শাহ, ইলিয়াস মোল্লা ও তরুণ উদ্যোক্তা মো. গিয়াস উদ্দিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গ্রাহকের বিশেষ সুবিধা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা এই এটিএম ও সিআরএম বুথে টাকা জমা দেওয়া এবং উত্তোলন করা যাবে বলে জানান ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ফরিদপুর অঞ্চল প্রধান মো. হাফিজুর রহমান সরদার।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago