পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার রাজপাট কলেজ মাঠে আলোচনা সভা শেষে রাজপাট বাজার চৌরঙ্গীতে অফিস উদ্বোধন করা হয়।
রাজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুন্নু শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল, যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, গোপালগঞ্জ জেলা শ্রমিকদলের আহ্বায়ক মতিউর রহমান রনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফুরকান শরিফ টিটো, সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…