পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
শুক্রবার (১২ মে) রাতে উপজেলার রাতইল ইউনিয়নের দক্ষিণ ধানকোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের হাতে আটকৃতরা হলেন রাতইল ইউনিয়নের শংকরপাশা গ্রামের রিয়াজ চৌধুরীর ছেলে সাগর চৌধুরী (২৫) ও একই ইউনিয়নের পারকরফা গ্রামের নাছির শেখের ছেলে নাজিম শেখ (২৬)।
বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম “আজকের কাশিয়ানী” কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিন ধানকোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হবে। আর মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…