কাশিয়ানীর রাহুথড়ে নানা আয়োজনে শোক দিবস পালন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাহুথড় গ্রামবাসী নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।

এ উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) বিকালে রাহুথড় বাজারে ঠাকুর গোলদার সুপার মার্কেটে রাহুথড় গ্রামবাসীর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু।

ভূমেশ মৌলিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রথীন্দ্রনাথ বিশ্বাস, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল, হাতিয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সরোজ কান্তি বাইন, কাশিয়ানী এম এ খালেক কলেজের অধ্যাপক নিউটন ঘোষ, অচিন্ত বিশ্বাস, কমলেশ ঘোষ, দীনবন্ধু মন্ডল, হরিপদ বিশ্বাস, দয়াময় মৌলিক, বিপুল বিশ্বাস, প্রণব সরকার প্রমুখ।

এ সময় রাহুথড় গ্রামের নানা শ্রেণি-পেশার কয়েক শ’ মানুষ উপস্থিত ছিলেন। পরে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago