মৃণাল শেখ, সামাদ শেখ ও হাসিব শেখ, গোপালগঞ্জের কাশিয়ানীতে ছয় বছরের শিশু সুমাকে হত্যায় জড়িত অভিযোগে এই তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই
নিজস্ব প্রতিবেদক:- গরু চুরির ৮০ হাজার টাকার ভাগ দেননি মিজানুর শেখ। প্রতিশোধ নিতে তার সাড়ে ছয় বছরের শিশুটিকে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে খুন করা হয়।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চাপতা গ্রামের মিজানুর শেখের সাড়ে ছয় বছরের মেয়ে সুমা হত্যার তদন্তে এ তথ্য পেয়েছে বলে মঙ্গলবার (২৬ জুলাই) জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তদন্তে বেরিয়ে এসেছে, শিশু সুমার বাবা মিজানুরের সঙ্গে একই এলাকার আজিজ মোল্লা, সামাদ শেখ, হাসিব শেখ, নূর মোহাম্মদ ও দুলুসহ কয়েকজন গরু চুরি করতেন। চুরি করা গরু বিক্রির ৮০ হাজার টাকার ভাগ সহযোগীদের দেননি মিজানুর। এ কারণে বাকিরা ক্ষুব্ধ হন।
মিজানুরকে ‘শিক্ষা’ দিতে তার মেয়ে সুমাকে খুন করার পরিকল্পনা করেন। এ হত্যাকাণ্ডের জন্য ২০ হাজার টাকার চুক্তিতে দুজনকে ভাড়ায় নেন তারা।
এ মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ জেলা পিবিআইয়ের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, এ খুনের ঘটনায় জড়িত কয়েকজন আসামিকে গ্রেফতার করা এখনো সম্ভব হয়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার তদন্ত শেষ করে শিগগিরই আদালতে অভিযোগপত্র দেয়া হবে।
উল্লেখ্য, গত ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের একটি পরিত্যক্ত ভিটা থেকে গলা ও হাত পায়ের রগ কাটা অবস্থায় শিশু সুমার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত সুমা চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…