কাশিয়ানীতে গ্রাম পুলিশের প্রশিক্ষণ সমাপ্ত

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য তিন দিন ব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে।

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিন দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)।

আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়। কোর্স সমন্বয়কারী ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম।

এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মো. মামুন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মুহাম্মাদ ফিরোজ আলম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন উপস্থিত ছিলেন।

উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের ১২০ জন গ্রাম পুলিশ এ প্রশিক্ষণে অংশ নেন এবং প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র প্রদান করা হয়।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago