কাশিয়ানীতে ছাত্রলীগের মহাসড়ক অবরোধ, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর বাসষ্ট্যান্ড এলাকায় প্রায় ঘন্টাব্যাপী সড়কে টায়ার জ্বালিয়ে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মিরা এ কর্মসূচি পালন করে।

এ সময় সড়কের উভয় পাশে বেশ কিছু সংখ্যক ঈদে ঘরমুখো মানুষের যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তীতে প‌ড়ে ঈদে ঘর মুখো মানুষ। অবরোধ চলাকালিন সময়ে বিক্ষোভ সমাবেশে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, যুগ্ম সাধারণ-সম্পাদক  মফিজুর রহমান সেতু, শেখ তোফায়েল আহম্মেদ, রামদিয়া এসকে কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হাসান প্রমুখ নেতা-কর্মিরা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

নেতৃ বৃন্দরা এ ঘটনার সাথে জ‌ড়িত‌দের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন। পরে পুলিশ এসে নেতা-কর্মিদের সাথে আলোচনা করে সড়ক থেকে অবরোধ তুলে দেয়।

এসময় কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা বলেন, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমের উপর যে নেক্কারজনক হামলা হয়েছে তার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে আজকে এই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ। প্রশাসন জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের কথা বলে আমাদের আশ্বস্ত করেছেন যদি তা না হয় তাহলে আমরা পরবর্তীতে কঠিন থেকে কঠিন দুর্বার প্রতিবাদ গড়ে তুলব।

গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম গোপালগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নতুন বিসিক এলাকায় সন্ত্রাসীরা তার গতিরোধ করে। পরে তাকে লোকাল বাস থেকে নামিয়ে মারপিট করে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago