প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে এসব বিতরণ করা হয়।
কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের উপকমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কানতারা খান।
কাশিয়ানী সদর ইউপি চেয়ারমান মো. মশিউর রহমান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, ইউএনও রথীন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিকুল, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্যা, সাবেক ছাত্রনেতা তুহিন মুন্সী প্রমুখ।
২০ মেধাবী শিক্ষার্থীর মাঝে ২০টি বাইসাইকেল ও ৭শ’ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…