কাশিয়ানীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা সম্প‌র্কে দুইজন বেয়াই।

আজ শনিবার (০৭ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বদিউরজ্জামান শিকদারের ছেলে রুমন শিকদার (১৬) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তৌফিকুর মোল্যার ছেলে আতিক মোল্যা (১৫)।

ওসি জানান, রুমন ও আতিক একটি মোটরসাইকেলে করে ভাটিয়াপাড়া থেকে পোনা গ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভার পার হয়ে এনার্জি পাম্পের কাছে পৌঁছালে খুলনাগামী গ্রীণলাইনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে আতিক মারা যান।

পরে স্থানীয়রা আহত রুমনকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক বাসটিকে গোপালগঞ্জ পুলিশ লাইন এলাকা থেকে আটক করা হয়েছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago