আজকের কাশিয়ানী ডেস্ক।।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউনিয়ন পর্যায়ে মহিলাদের আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হস্তশিল্প ও নকশী কাঁথা তৈরী বিষয়ক প্রশিক্ষণের সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন।
বুধবার (১৫ জুন) উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দশ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন। এর আগে গত ৬ জুন এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে স্থানীয় সরকার কর্তৃক সরাসরি বাস্তবায়িত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ অপু, সমাজসেবা কর্মকর্তা এমএম ওয়াহিদুজ্জামান, সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, পরিদর্শক মো. মফিজুর রহমান, জাইকার ইউডিএফ শরিফুল ইসলাম।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…