মাহমুদপুর

কাশিয়ানীতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০২ আগস্ট) সকালে উপজেলা ভাট্টাইধোবা গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেলিনা বেগম। তিনি বলেন, গত ২৯মে কাগদী গ্রামের সিজানুর রহমান খুন হন। কিন্তু ওই হত্যাকান্ডের ঘটনায় আমার দুই ছেলে ও পুতনীকে মামলার আসামী করা হয়। কিন্তু ঘটনার সময় আমার দুই ছেলে কর্মস্থলে ও পুতনী স্কুলে ছিল। কিন্তু এদেরকে মামলায় মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে।

তিনি আরো বলেন, হত্যা মামলায় আসামী করায় আমার দুই ছেলে বাড়ি থেকে পলাতক রয়েছে আর পুতনী জামিনে রয়েছেন। আমি একজন হার্টের রোগী। আমার দুই ছেলে পলাতক থাকায় আয় রোজগার বন্ধ হয়ে পড়েছে। এতে আমরা মানবেতর জীবন যাপন করছি। এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাদের কাছে দাবি জানাচ্ছি। সেই সাথে এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাই।

সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার্থী সুবর্ণা খানম বলেন, এ মামলায় আমাকেও আসামি করা হয়েছে। ঘটনার সময় আমি স্কুলে ছিলাম। বর্তমানে আমি জামিনে রয়েছি। এ মামলায় আসামি করায় আমি ঠিকভাবে পড়ালেখা করতে পারছি না। এতে আমি ভালভাবে এসএসসি পরীক্ষা দিতে পারবো না। আমি এ মিথ্যা মামলা থেকে অব্যহতির দাবি জানাই।

এ সংবাদ সম্মেলনে নূরুন্নাহর বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

4 days ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

2 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

4 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago