কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ দুজন নিহত

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।

আজ শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ও খুলনার খালিসপুরের আব্দুর রহমানের ছেলে আবদুর রহিম মাসুদ (২০) ও তার বন্ধু শাহাবুদ্দিন মেডিকেল কলেজের ছাত্র আতিকুল ইসলাম (২১)। এরা ঢাকা থেকে মোটরসাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক সজীব কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে ঢাকামুখি দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে খুলনাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আবদুর রহিম মাসুদ নিহত ও তার বন্ধু আতিকুল ইসলাম মারত্মক আহত হয়। পুলিশ ও স্থানীয়রা আতিকুলকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদের দুই জনের বাড়ি খুলনায়।

পরে নিহতদের লাশ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago