প্রতিনিধি কাশিয়ানী:-
১০০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার চরপদ্মবিলা গ্রামের দেলোয়ার হোসেন বাচ্চু শেখের ছেলে নজরুল ইসলাম ও কুমিল্লা জেলার চান্দিনা থানার মাহফুজ মোল্লা ও মোশারফ হোসেন।
শুক্রবার ২৬ নভেম্বর সকালে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মাসুদ রায়হান “আজকের কাশিয়ানী”কে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার চরপদ্মবিলা গ্রামের নজরুল ইসলামের বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করা হচ্ছে। এসময় নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…