কোচিংবাণিজ্য; শিক্ষকদের বিরুদ্ধে দুদকে অভিভাবকের অভিযোগ

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া শ্রীকৃষ্ণ শশি কমল বিদ্যাপীঠের ৬ শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ উঠেছে।

এ নিয়ে ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক গিয়াস উদ্দিন চৌধুরী দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানানো হয়েছে, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সাথে এ অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়িয়ে আসছে। কিন্তু সম্প্রতি একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, বিদ্যালয়ের শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সজল কান্তি বিশ্বাস, রাসেল মোল্যা, রমানাথ বিশ্বাস, বিপুল চন্দ্র মন্ডল, অনিমেষ বৈদ্য, মিরাজ হোসেন কোচিং বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাঠদানে অবহেলা করছেন তারা। এসব শিক্ষকের কাছে কোচিং না করলে পরীক্ষায় অকৃতকার্য করানোরও অভিযোগ রয়েছে। ফলে অভিভাবকরা বাধ্য হয়ে তাদের ছেলেমেয়েদের কোচিং সেন্টারে পাঠাচ্ছে। বছরের পর বছর এ কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তারা।
অভিযোগে আরও বলা হয়েছে, এসব শিক্ষাার্থীদের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। এভাবে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন শিক্ষকরা। এ ব্যাপারে অভিভাবক সভায় বিদ্যালয়ের সভাপতিকে অভিযোগ করলেও কোন কার্যকরী ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক বিপুল চন্দ্র মন্ডল বলেন, ‘এ এলাকায় প্রায় শতাধিক শিক্ষক থাকেন। যারা সকলেই প্রাইভেট পড়ান। যিনি অভিযোগ করেছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন। আমরা পরিপত্র অনুযায়ী প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে প্রাইভেট পড়াই। তবে অভিযোগে যে প্রতি ব্যাচে ৫০ জন করে পড়ানোর কথা বলা হয়েছে। ওটা ঠিক না। আমি তিন ব্যাচে মোট ৫০ জনকে পড়াই।’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যেখানে অভিযোগ করেছেন, তারা ব্যবস্থা নিবেন। আমার কাছে যেহেতু কোন অভিযোগ করিনি, সেহেতু এ বিষয় আমার কি করার আছে।’

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সিফাত উদ্দীন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের অভিযোগ যাচাই-বাছাই কমিটি রয়েছে। কমিটির মাধ্যমে অভিযোগ প্রধান কার্যালয় পাঠানো হয়। সেখান থেকে সিদ্ধান্ত দেওয়া হয়।’

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago