প্রতিনিধি গোপালগঞ্জ:- গোপালগঞ্জের মুকসুদপুরে ড্রাম ট্রাকের চাপায় শাজাহান মুন্সী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা বাসষ্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন।
নিহত শাজাহান মুন্সী মুকসুদপুর উপজেলার গেড়াখোলা গ্রামের ইনতাজ মুন্সীর ছেলে।
ওসি আবু বকর মিয়া জানান, নিহত শাজাহান মুন্সী ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে মুকসুদপুরের গেড়াখোলা বাসষ্ট্যান্ডে এসে নামেন।
এসময় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…