গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ফরহাদ শেখ নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী।

আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ করা হয়। এ সময় রাস্তার উভয় পাশে বিভিন্ন ধরনের যানবহন আটকা পড়ে।

শুকতাইল গ্রামের শত শত গ্রামবাসী মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা মহাসড়ক সম্প্রসারণ ও রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মহসীন উদ্দিনের আশ্বাসের ভিত্তিতে দুপুর ১২ টার দিকে অবরোধ তুলে নেয় গ্রামবাসী। পরে যানবহন চলাচল স্বাভাবিক হয়।

নিহতের বড় ভাই ও শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলী শেখ বলেছেন, বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন অন্তত ৫ হাজার মানুষ গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পারাপার হন। মহাসড়কের উভয়পাশে দোকানপাট থাকায় পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই এই বাজার এলাকায় মহাসড়ক ও বিকল্প পারাপারের ব্যবস্থা করলে দুর্ঘটনা কমে আসবে। প্রশাসনের আশ্বাসে আমরা দুই দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছি।

গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাব্বির রহমান বলেন, গত ২৪ আগস্ট গোপীনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ফরাদ শেখসহ তিন জন নিহত হন। মহাসড়কের ওই স্থান সম্প্রসারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিকল্প পারাপারের ব্যবস্থার দাবীতে আধাঘন্টার মতো গ্রামবাসী ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago