গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধার; ৭৬টি ওয়ারেন্ট নিষ্পত্তি

আজকের কাশিয়ানী ডেস্ক:- ১২ ঘন্টার বিশেষ অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ জেলা পুলিশ। এসময় জেলায় সকল থানা ও ফাঁড়ি একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ২০ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত চলে এ বিশেষ অভিযান। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এতথ্য জানানো হয়েছে।

জেলা পুলিশ জানায়, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৯ জন ওয়ারেন্টভুক্তকে গ্রেফতার ও ৭৬টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। এছাড়াও জেলা পুলিশের এই বিশেষ অভিযানে ১ কেজি ২৫ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এসময় কাশিয়ানী ও কোটালিপাড়া থানা থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানান গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম, পিপিএম)।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago