গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত

গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদুজ্জামানকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ।

আহত বীর মুক্তিযোদ্ধাকে ২৫০-শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

বুধবার দিবাগত রাতে গোপাগঞ্জ শহরের শামসুল হক রোডে বীর মুক্তিযোদ্ধার উপর এ হামলার ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. নাসির উদ্দীন এ হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত মুক্তিযোদ্ধা মো. ফরিদুজ্জামান বলেন, আমার প্রতিবেশি প্রবাসি মো. বদরুল সরদারের সাথে বাড়ির রাস্তার জায়গা নিয়ে মত বিরোধ চলে আসছিল। তারা আমার ক্রয়কৃত জায়গার রাস্তা দলিলে উল্লেখ করা জোর পূর্বক দখল করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে। এ ব্যাপারে পৌর মেয়রের শরণাপন্ন হলে মেয়র আমাদের কাগজপত্র দেখে জমিতে তাদের না আসার জন্য জানিয়ে দেন। এরপর আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলাম।

কিন্তু এর জের ধরে গতকাল রাতে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে বদরুল সরদারের ছেলে মাহফুজ ও তার সঙ্গীয় আতিয়ার সরদারের ছেলে ওছিকুর. জিকরুলসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়। এসময় আমাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক আহত করে।

পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ২৫০-শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. নাসির উদ্দীন জানান, হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে এবং দ্রুত আইনগত পদক্ষেপ নেয়া হবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago