গোপালগঞ্জে ভুয়া ডাক্তার গোলাম মাসুদ মৃধাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জে গোলাম মাসুদ মৃধা নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তারের এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান এ সাজা প্রদান করেন।
সহকরী কমিশনার (ভূমি) জানান, গোপালগঞ্জ শহরের কলেজ মসজিদ রোডের সিটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক গোলাম মাসুদ মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে ডাক্তারি সনদসহ অন্যান্য কাগজপত্র দেখাতে না পারায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
তিনি বলেন, সাজাপ্রাপ্ত গোলাম মাসুদ মৃধা দীর্ঘদিন ধরে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। এ অভিযান চলাকালে গোপালগঞ্জ বিএমএ-এর প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সঙ্গে ছিলেন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…