গোপালগঞ্জে ভ্যানগাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধিঃ- গোপালগঞ্জ সদরে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির ধাক্কায় আহত মোটরসাইকেল চালক সানভির আলমের মৃত্যু হয়েছে। বুধবার (৫ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। একই দিন সকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে সদর উপজেলার দত্তডাঙ্গায় ভ্যানগাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন তিনি।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রাসেল আহমেদ সানভিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সানভির আলম গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামের মঞ্জিল আলম শেখের ছেলে। মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদের ডিএসও পদে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয়দের বরাতে এসআই রাসেল আহমেদ জানান, সকালের দিকে মোটরসাইকেলে করে নিজ এলাকা মানিকদাহ থেকে অফিসের কাজে কোটালীপাড়া যাচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের দত্তডাঙ্গায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে সানভির আলম মারাত্মক আহত হলে প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago