গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত

প্রতিনিধি গোপালগঞ্জ:- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বিল্লাল শেখ (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার নতুন বাজার-গিমাডাঙ্গা উত্তরপাড়া সড়কের গিমাডাঙ্গা মধ্যপাড়ার এ দূর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম সুলতান মাহমুদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিল্লাল শেখ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের ইদ্রিস শেখের ছেলে।

ওসি জানান, রাতে উপজেলার নতুন বাজার থেকে নিজ বাড়ি গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের যাচ্ছিলেন বিল্লাল শেখ।

এ সময় গিমাডাঙ্গা মধ্যপাড়ার পৌঁছালে দ্রুতগামী একটি মোটরসাইকেল বিল্লাল শেখকে ধাক্কা দিলে ছিটকে গিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে মারাত্মক আহত হন।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল শেখকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে আসে। শনিবার সকালে মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago