গোপালগঞ্জে মোসলেম সরদার হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জে মোসলেম সরদার হত্যা মামলায় দু’জনকে মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের ঝিলু সিকদারের ছেলে ইকবাল সিকদার (৪০) এবং একই গ্রামের সাকায়েত সিকদারের ছেলে সেলিম সিকদার (৪২)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলিমের বাবা সাকায়েত সিকদার, একই গ্রামের মুরছালিন, ইনামুল সিকদার, আজিজুল সিকদার, ওসমান মুন্সী এবং নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার রায়পাশা গ্রামের পলাশ শেখ।

এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইকবাল সিকদার এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুরছালিন ও ইনামুল সিকদার পলাতক।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে ওই আটজনের সঙ্গে মোসলেম সরদারের বিরোধ ছিল।

২০০৬ সালের ২৯ নভেম্বর রাতে মোসলেম সরদার পাশের পিঠাবাড়ি গ্রামে গান শুনতে যান। রাতে গান শুনে ফেরার পথে পিঠাবাড়ি বিলের মধ্যে একা পেয়ে ওই আটজন তাকে হত্যা করে মরদেহ বিলের মধ্যে লুকিয়ে রাখেন।

ওই বছরের ৩ ডিসেম্বর বিল থেকে পুলিশ মোসলেম সরদারের লাশ উদ্ধার করে। নিহতের ভাই মোহন সরদার বাদী ওই দিনই একটি হত্যা মামলা করেন (মামলা নং-১৯২/২০০৬)। পুলিশ তদন্ত শেষ ওই আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয় বলে এতে উল্লেখ করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন শহিদুজ্জামান খান এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন কাজী মেজবাহ উদ্দীন খোকন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago