গোপালগঞ্জে ৯৫ হাজার জাল টাকাসহ মা-মেয়ে আটক

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে ৯৫ হাজার টাকার জাল নোটসহ প্রতারকচক্রের সদস্য মা ও মেয়েকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে তাদের আটক করা হয়।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জালালউদ্দীন বলেন, প্রতারকচক্রের সদস্য মা শিল্পী বেগম (৪২) ও মেয়ে রুমানা আক্তার রানী (২৭) গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে যুগল টেলিকম থেকে ৯৭ হাজার টাকা বিকাশ করে। পরে তারা দোকানদারকে ১ হাজার টাকার নোটের এক লাখ টাকার একটি বান্ডিল দেয়। দোকানদার টাকা গোনার সময় দেখতে পান দুটি নোট বাদে ৯৫ হাজার টাকাই জাল। বিষয়টি বুঝতে পেরে দোকানদার তাদের ধরে ফেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাল টাকাসহ শিল্পী বেগম ও রুমানা আক্তার রানীকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে ৯৫ হাজার টাকার জাল নোট জব্দ করে। আটকদের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, গ্রেপ্তারকৃতরা ঢাকার কামরাঙ্গীরচরের আশরাফাবাদ এলাকার বি ব্লকের ৫নং বাড়ির বাসিন্দা। প্রতারকচক্রটি জাল টাকার ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago