নিজস্ব প্রতিবেদক:- শৃংখলা পরিপন্থি কার্যাকলাপে জড়িত থাকার দায়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জ শহরে আনন্দ মিছিল হয়েছে।
গত ১৪ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচায্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃংখলা পরিপন্থি কার্যাকলাপে জড়িত থাকায় মো. আতাউর রহমান পিয়ালকে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।
এ দিকে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে দল থেকে বহিস্কার করায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শহরের আনন্দ মিছিল হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা এবং কর্মিরা অংশ নেয়।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…