গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ফারুক খান

পরশ উজির:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে: কর্নেল (অব:) ফারুক খান। এ সময় তার মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান সঙ্গে ছিলেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১ টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নৌকার প্রার্থী হিসেবে টানা

ষষ্ঠবারের মতো মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজী টুলু।

এ বিষয়ে ইউএনও এস এম ইমাম রাজী টুলু বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে সাতটি। এর মধ্যে ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ২ ডিসেম্বর সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই হবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago