আজ সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর পৌর শহরের গাওকুড়া কাচারীপাড়া থেকে চায়না রিভলবার ও গুলিসহ দুলাল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, ইসলামপুর থানার ওসি মাজিদুর রহমান ও তদন্ত ওসি কবির হোসেনের নেতৃত্বে ইসলামপুর থানা পুলিশের একটি দল সোমবার সন্ধ্যায় পৌর শহরের গাওকুড়া কাচারীপাড়ায় অভিযান চালায়।
অভিযানে একটি চায়না রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ দুলাল হোসেন নামে ১ যুবককে গ্রেফতার করে পুলিশ।
অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন ইসলামপুর থানার এস.আই মাহমুদুল হক মোড়ল, এস.আই আলীম ও এ.এস.আই জুয়েল।
গ্রেপ্তারকৃত দুলাল চিনাডুলী ইউনিয়নের কুতুবুল্লাহ গ্রামের আব্দুল খালেকের ছেলে।
সে বর্তমানে ইসলামপুর পৌরসভার গাওকুড়া গ্রামে বসবাস করে।
ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া জানান, গ্রেপ্তারকৃত দুলালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…