দেশের সাথে মানুষের ভাগ্যের চাকাও ঘুরে যাচ্ছে; জাকাতের কাপড় বিতরণে ফারুক খান এমপি

নিজস্ব প্রতিবেদক:- দেশের যে হারে উন্নয়ন হচ্ছে আগামীতে যাকাত দেয়ার সংখ্যা বেশি হবে আর যাকাত নেয়ার সংখ্যা কম হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। সুতরাং দেশের মানুষের ভাগ্যের চাকাও ঘুরে যাচ্ছে। তাই দেশের মানুষ আর আয় সীমার নিচে নেই। তাই আগামীতে যাকাত নেয়ার সংখ্যা অনেকটাই কমে যাবে।

রবিবার (১৭ এপ্রিল) বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিজস্ব তহবিলের যাকাতের কাপড় বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন ৭১ এ স্বাধীনতা বিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক বলে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে রয়েছে আর বিএনপি দেশের অপপ্রচার চালায়। তারা এই সাহস পায় আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি জামাতের দোশরের কারনে। খুব শীগ্রই দল থেকে এসব দালালদের বের করে দেয়া হবে।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার।

পৌর আওয়ামী লীগ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চলনায় ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল, মহিউদ্দীন আহম্মেদ মুক্ত, মুকসুদপুর প্রেসক্লাব সম্পাদক হুজ্জাত হোসেন লিটু, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান সবুজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বরকত আলী খান প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন জানান, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদ-উল- ফিতরে মুহাম্মদ ফারুক খান এমপি তার পারিবারিক তহবিলের যাকাতের কাপড় বিতরন করেছে। দুই দিনব্যাপি প্রতিটি ইউনিয়নে গিয়ে মুহাম্মদ ফারুক খান এমপি এবং তার কন্যা কানতারা খান গোপালগঞ্জ ১ নির্বাচনী এলাকায় ৪ হাজারের বেশী, শাড়ী, লুঙ্গি বিতরণ করেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago