নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দক্ষিণবঙ্গের সাথে যানবাহন যোগাযোগ বন্ধের ঘোষণা!

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জে নির্ধারিত তারিখে মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়নের একাংশের নেতৃবৃন্দ।

আজ রবিবার বেলা ১১টায় শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বুলবুল ইসলামের নেতৃত্বে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সেখানে সড়কে হাতে হাত ধরে একটি মানববন্ধন করেন আন্দোলনে অংশ নেয়া শ্রমিকরা। মানবন্ধন চলাকালে সাবেক সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী কাজী সাঈদ বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জমা দেন নেতৃবৃন্দ।

মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, গেল বছরের ২৩ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে ১৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। পরবর্তিতে রাষ্ট্রীয় বিভিন্ন কারন দেখিয়ে ২১ জানুয়ারি নির্বাচনের তারিখ পুননির্ধারণ করে। সেই তারিখও অতিবাহিত করে আগামী ৪ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বারবার তারিখ পরিবর্তনের ফলে শ্রমিকদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় ও ক্ষোভের সৃস্টি হয়েছে। তাই তারা আগামী ৪ মার্চ নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন।

এজন্য তারা আগামী ৭২ ঘন্টা সময় সীমা বেধে দিয়ে আগামী ৪ মার্চ নির্বাচন করতে গড়িমশি করা হলে শ্রমিকরা সড়কে নেমে কঠোর আন্দোলন শুরু করে দক্ষিণ বঙ্গের সাথে সকল ধরনের যানবাহন যোগাযোগ বন্ধ করে দেয়ার ঘোষণা দেন। এসব কর্মসূচীতে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীসহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের তিন শতাধিক মটর শ্রমিক উপস্থিত ছিলেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago