পুকুর খননের সময় পাঁচ মন ওজনের “কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি” উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:- ফরিদপুরের নগরকান্দায় পুকুর খনন করার সময় প্রায় সাড়ে তিনশো বছরের পুরোনো একটি “কষ্টি পাথরের বিষ্ণ মূর্তি” উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জুন) সন্ধ্যায় উপজেলার ডাংগী ইউনিয়নের আটাইল গ্রাম থেকে প্রায় পাঁচ মন ওজনের মূর্তিটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার আটাইল গ্রামের জহুরুল হক গত কয়েকদিন ধরে তার জমিতে পুকুর খননের কাজ করছিলেন। ভেকু মেশিন দিয়ে খননের গভীর থেকে মাটি খননের সময় হঠাৎ শক্ত পাথরের সাথে ভেকুর ঘর্ষণে বিকট শব্দ হয়। এক পর্যায়ে ভেকু মেশিনের টানে মূর্তিটি উঠে আসে। পরে পুলিশকে খবর দিলে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বে এই এলাকায় হিন্দু জমিদারদের বসবাস ছিলো। এটি তাদেরই ব্যবহৃত মূর্তি হতে পারে। তিনি আরও বলেন, কষ্টি পাথরের বিষ্ণ মূর্তি উদ্ধারের খবর মুহুূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে। মূর্তিটির ওজন প্রায় পাঁচ মন। হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে পূজাঅর্চনা শুরু করেন এবং উদ্ধার হওয়া মূর্তিটি এক নজর দেখার জন্য সেখানে শত শত লোকের সমাগম ঘটে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বলেন,মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, ভেকু দিয়ে পুকুর খননের সময় কষ্টি পাথরের একটি মূর্তি পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ধারনা করা হচ্ছে এটি অনেক প্রাচীন ও মুল্যবান পাথরের তৈরি মূর্তি। আমরা এই মূর্তিটি হস্তান্তরের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তারাই পরিক্ষা নিরিক্ষা করে বলতে পারবে এটি কিসের তৈরি।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এনএম আব্দুল্লাহ আল মামুন বলেন, মূর্তিটি উদ্ধারের খবর পেয়েছি। মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিয়ম কানুন অনুসরণ করে মূল্যবান মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago