ফসলী জমি বাঁচাতে হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ হারাল কৃষক

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী কড়ইতলী পাহাড়ের ঢালে ফসলি জমিতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ঐ কৃষকের নাম নওশের আলী (৬৪)। তিনি কড়ইতলী গ্রামের মৃত মুসলেম উদ্দিন ওরফে নূর মোহাম্মদের পুত্র। কৃষক নওশের আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ভারত বাংলাদেশ সীমান্তের ১১২২ নং পিলারের কাছে বাংলাদেশ সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানায়, পাহাড় থেকে প্রায়ই হাতির দল নেমে এসে তাদের রোপনকৃত আমন ধানের ফসল নষ্ট করে। বৃহস্পতিবার দিবাগত রাত রাত ১ টার সময় ফসলী জমিতে হাতির দল নেমেছে শুনে ছুটে যান কৃষকরা। এ সময় টর্চ লাইট, মশাল জ্বালিয়ে ও চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এ সময় অন্যান্য কৃষকদের সাথে গিয়েছিলেন বৃদ্ধ নওশের আলী। একপর্যায়ে দল থেকে একটি হাতি কৃষকদের দিকে তেড়ে আসে। অন্য কৃষকরা দৌড়ে নিরাপদ স্থানে চলে গেলেও বৃদ্ধ কৃষক নওশের ধান ক্ষেতে পড়ে যান। এ সময় হাতিটি অতর্কিতে আক্রমণ চালিয়ে পায়ে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকালে ঘটনাস্থলে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম সুরুজ মিয়া, গোপালপুর বন বিভাগের বিট কর্মকর্তা মো. মাহজারুল হক।

এ বিষয়ে বন বিভাগের গোপালপুর শাখার বিট কর্মকর্তা মো. মাহজারুল হক বলেন, কয়েক দিন ধরে ৩০-৪০টি বন্য হাতির একটি দল খাবারের সন্ধানে কড়ইতলী পাহাড় ও আমতৈলী পাহাড়ে গহিন জঙ্গলে অবস্থান করছে। এ ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম সুরুজ মিয়া বলেন, হাতির আক্রমণে কৃষকের প্রাণহানি ঘটনা খুবই মর্মান্তিক। হাতির আক্রমণ থেকে ফসলি জমি রক্ষা করা না গেলে এই এলাকার কৃষক অনাহারে থাকবে। আমি বার বার বিষয়টি উপজেলা মাসিক সমন্বয় সভায় তুলে ধরেছি। কিন্তু প্রশাসন ও বন বিভাগ কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আমি আশা করবো প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, আমরা শুক্রবার সকালে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক নিহত হওয়ার বিষয়টি জানতে পারি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

4 weeks ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

3 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

4 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago