নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের মুকসুদপুরে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে নাইম হোসেন হ্নদয় মোল্যা।
মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি) সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্রে ধর্ম পরীক্ষা দিচ্ছে এই শিক্ষার্থী। সে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে৷
পরীক্ষার্থী নাইম হোসেন হ্নদয় মোল্যা জানান, তার বাবার ইচ্ছা ছিলো তার ছেলে বড় হয়ে বিসিএস ক্যাডার হবে। কিন্তু আমার বাবর স্বপ্ন আর পূরণ হলো না। আমার বাবা দেখে যেতে পারলেন না আমার ভবিষ্যত তার আগেই পৃথীবি ছেড়ে চলে গেলেন।
শিক্ষার্থীর চাচা বাবুল মোল্যা জানান, আমার ভাই মনিরুজ্জামান মোল্যা গতকাল রাতে ষ্ট্রোক করে ইন্তকাল করেন। ভাতিজার পরিক্ষা শেষ হলে তাকে দাফন করা হবে।
কেন্দ্র সচিব অচিন্ত কুমার বিশ্বাস জানান, শিক্ষার্থী নাইম হোসেন হ্নদয় মোল্যার বাবা ইন্তেকাল করেছেন৷ আমরা খবর পেয়ে তাকে আলাদা পরীক্ষা দেয়ার ব্যবস্থা করেছিলাম। সে জানিয়েছে সবার সাথে বসেই পরীক্ষা দেবে। সে স্বাভাবিক আছে৷ তার পরীক্ষার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত মুকসুদপুর থানার এএসআই শফিকুল ইসলাম জানান, শিক্ষার্থী নাইম হোসেন হ্নদয় মোল্যার পরিক্ষা সুষ্ঠভাবে দেয়ার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…