গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল স্থানীয়দের হামলার পরে আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা।
গতকাল (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে ধর্ষণের বিচার চাইতে গিয়ে যে হামলা হয়েছে তার বিচার এবং ধর্ষণের বিচার নিশ্চিত করতেই এই অবস্থান নেয় বিক্ষুপ্ত শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ জানান, “ধর্ষণের বিচার চাইতে গিয়ে শিক্ষার্থীদের হামলার শিকার হতে হবে আমরা কল্পনা করিনি। এই হামলা এবং বোনের ধর্ষণের সুষ্ঠু বিচার চাই, বিচার না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।”
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে। যার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয়রা হামলা চালিয়ে উপাচার্য ড. একিউএম মাহবুবসহ শিক্ষক-শিক্ষার্থীদের আহত করে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…