ভয়াবহ আগুনে মার্কেটের সব দোকান পুড়ে যাওয়ার শঙ্কা

রাজধানীর বঙ্গবাজারে মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। আগুনে সব দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬ টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এদিকে, রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকে দেখা যাচ্ছে। সেই লেলিহান শিখায় পুড়ছে ব্যবসায়ীদের হাজার হাজার দোকান।

মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ‘কিছু বের করে নিয়ে আসতে পারলেও প্রায় সব মালপত্র পুড়ে যাচ্ছে।’

প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে বসিয়ে দিয়েছে। মাত্রই ঈদের বাজার জমতে শুরু করেছিল। ঠিক সেই মুহূর্তে এ ধরনের আগুন ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল।

কয়েকজন ব্যবসায়ী জানান, সারা বছর অপেক্ষা করে থাকেন এই ঈদ মৌসুমে ব্যবসা করবেন বলে। কিন্তু আগুন সব শেষ করে দিল।

হাসান নামের আরেক ব্যবসায়ী হাউ মাউ করে কান্না করছেন আর বলছেন, ‘ভাই, ঈদ উপলক্ষে লাখ লাখ টাকার মাল তুলেছি। আমার সব শেষ হয়ে গেল রে ভাই।’

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনীর একটি দল। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৪৭টি ইউনিট কাজ করছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago