“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ৪র্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তারের সভাপতিত্বে
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার হাচেনউদ্দীন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান।
আলোচনা সভা শেষে নতুন ভোটারদের বায়োমেট্রিক্স গ্রহণ করা হয়।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…